হে মুমিনগণ! তোমরা পবিত্র বস্তুসামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে রুযী হিসেবে দান করেছি এবং শুকরিয়া আদায় কর আল্লাহর, যদি তোমরা তাঁরই বন্দেগী কর।{সূরা ২ বাকারা আয়াত-১৭২}আরবি বাঃলা উচ্চারণঃ
ইয়া–আইয়্যুহাল্লাযীনা আ-মানু কুলূ মিন্ তোয়াইয়্যিবা-তি মা-রাযাকূ না-কুম্ অশূকুরু লিল্লা-হি ইনকুনতূম্ ইয়্যা-হু তা’বুদুন।
★ আলোচ্য আয়াতে- সমাজের প্রচলিত রসম রেওয়াজের দিকে না তাকিয়ে যেসব আল্লাহপাক হালাল করেছেন সেসব বস্তু সামগ্রী আহার করার নির্দেশ দেয়া হয়েছে। এবং আল্লাহ যে এগুলো হালাল করেছেন সেজন্য তাঁর শুকরিয়া আদায় করার নির্দেশ দেয়া হয়েছে।
সাথে সাথে এখানে এ ইংগিতও পাওয়া যায় যে ইবাদাত কবুলের জন্য হালাল খাদ্য গ্রহণ করা কর্তব্য । একটি হাদীসে রাসূল করীম [সাঃ] এরশাদ করেছেনঃ বহুলোক দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে আল্লাহর দরবারে বলতে থাকে ইয়া রব! ইয়া রব! কিন্তু যেহেতু সে ব্যক্তির পানাহার সামগ্রী হারাম উপার্জনের, পরিধেয় পোশাক পরিচ্ছদ হারাম অর্থে সংগৃহীত এমতাবস্থায় তার দোয়া কি করে কবুল হতে পারে।? (মুসলিম, তিরমিযী)।
অতএব আমাদের খাদ্য ও উপার্জন অবশ্যই হালাল হওয়া প্রয়োজন এবং সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত।
নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
সুনানে ইবনে মাজহা সবগো সহিহ হাদিস দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী

0 Comments